মহেশপুর উপজেলার গোয়ালহুদো গ্রামে পিপিএল খাম্বা ও তুষার সিরামিকের ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র আ’লীগের দুই গ্রুপের তুমুল সংর্ষের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ও বর্তমান সংসদ সদস্য সালাহ উদ্দীন মিয়াজির সমর্থকদের মধ্যে খালিশপুর বাজারে এই সংঘর্ষ হয়। এতে শহিদসহ ৪/৫জন আহত হন। এ খবর পাঠানো পর্যন্ত (রাত ৯টা) সংঘর্ষ চলছিল। মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন উভয় গ্রুপের নিয়ন্ত্রন করতে কাজ করছিলেন। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামীলীগের একটি গ্রুপের নেতৃত্ব দেন গোয়ালহুদো গ্রামের জিয়াউর রহমান জিয়া। অভিযোগ আছে খালিশপুর বাজারে মাদকসহ নানা অপরাধমুলক কাজে তিনি ও তার লোকজন জড়িত। বৃহস্পতিবার রাতে পিপিএল খাম্বা ও তুষার সিরামিকের ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র আওয়ামী লীগের চঞ্চল গ্রুপের সমর্থক ফিরোজের ভাই শহীদকে মারধর করে জিয়া গ্রুপের লোকজন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খালিশপুর বাজারের ব্রীজের উপর দুই গ্রুপ দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। মানুষ ভয়ে এদিক ওদিক ছুটোছটি করতে থাকেন। খবর পেয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন ঘটনাস্থলে পৌছে উভয় গ্রুপকে নিয়ন্ত্রন করা চেষ্টা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক এমপি চঞ্চলের সমর্থকরা দীর্ঘদিন ধরে গোয়ালহুদো গ্রামে পিপিএল খাম্বা ও তুষার সিরামিকের ব্যবসা নিয়ন্ত্রন করে আসছেন। ওই আসনে নতুন এমপি নির্বাচিত হওয়ায় চঞ্চলের সমর্থকরা চাপে পড়ে। ব্যবসা নিয়ন্ত্রন করেত মরিয়া হয়ে ওঠে বর্তমান এমপি সালাহ উদ্দীন মিয়াজির সমর্থক গোয়ালহুদো গ্রামের জাহাঙ্গীর বিশ^াসের ছেলে জিয়া, রবি হুজুর ও মুস্তাক। তথ্য নিয়ে জানা গেছে, তুষার সিরামিকে টাইলস এর মধ্যে মাটি ভেজাল দেওয়া হয়। এ জন্য প্রতিদিন ৫০ গাড়ি করে মাটি লাগে। এই মাটি কাটার সিন্ডিকেট নিয়ন্ত্রন করেন সাবেক এমপি চঞ্চলের সমর্থকরা। চঞ্চল এমপি নির্বাচিত হতে না পারায় এই ব্যবসা ধরার জন্য বর্তমান এমপি লোকজন মরিয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বর শিমুল জানান, খালিশপুর বাজারে আ’লীগের দুই গ্রæপে মারামারি হচ্ছে এটা শুনেছি। তবে কি নিয়ে কারা মারামারি করছে তা আমার জানা নেই। মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, খালিশপুর বাজারের ব্রীজের উপর দুই গ্রুপের সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে আছি। কয়েকজন আহত হলেও হতে পারে। পরে তিনি বিস্তারিত জানাবেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051