সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি তো আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেয়া হয়েছে তারা আমার পদত্যাগপত্র গ্রহণ করেনি। আমি আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকব।
রোববার (১৬ মে) বিকেল ৩টায় বসুরহাট পৌরসভা হলরুমে কাদের মির্জা অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, ‘আমি কোনো পদ-পদবিতে থাকব না। আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কাজ করব। জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। আজকে দৃঢতার সঙ্গে ঘোষণা করছি, আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। এটা থেকে কেউ কখনো আমাকে সরাতে পারবে না।’
তিনি মন্তব্য করেন, আমি দলের ছায়াতলে নতুন করে এসেছি।
কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051