সীমান্ত নিয়ে প্রতিবেশি আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের উত্তেজনা চলছে। গত বছর নাগোরনো কারবাখ অঞ্চল নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়ে। পরে রাশিয়ার মধ্যস্থতায় উভয়ই যুদ্ধ বিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির পর শর্ত মোতাবেক আজারবাইজানের কাছে কয়েকটি অঞ্চল হস্তান্তর করেছিল আর্মেনিয়া।
শুক্রবার (৪ জুন) বিতর্কিত নাগোরনো-কারবাখ অঞ্চলের কালবাজার এলাকায় ল্যান্ড (স্থল) মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক এবং একজন সরকারি কর্মকর্তা। আর্মেনিয়ার সঙ্গে দেশটির সীমান্তে উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল।
আজারবাইজানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ল্যান্ড মাইন বিস্ফোরণে আরও চারজন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রসিকিউটর জেনারেলের দফতর। ল্যান্ড মাইনে প্রাণহানির গভীর দুঃখ প্রকাশ করে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ ল্যান্ড মাইন রয়েছে এমন এলাকার মানচিত্র সরবরাহের জন্য আর্মেনিয়াকে আহ্বান জানান। আর্মেনিয়া ল্যান্ড মাইন পুঁতে রাখা অঞ্চলের মানচিত্র দিচ্ছে না বলে প্রতিনিয়ত অভিযোগ করছে আজারবাইজান সরকার। পররাষ্ট্রমন্ত্রী বায়রামভ বলেন, প্রতিদিনই তারা আমাদের অনুরোধ অগ্রাহ্য করছে, ফলে অনেক জীবন নষ্ট হচ্ছে।
গত সপ্তাহে আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে কয়েকটি ঘটনার জেরে উত্তেজনাও তৈরি হয়। এতে ককেশাস অঞ্চলের প্রতিবেশি দুই দেশের মধ্যে ফের যুদ্ধের আশঙ্কা দেখা দেয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051