গত কয়েক মৌসুম ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। একদিকে বাজে পারফরম্যান্স আর অন্যদিকে আর্থিক দুরাবস্থা সবমিলিয়ে ভাটা পড়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটির জনপ্রিয়তায়ও। আর এমন পরিস্থিতির মধ্যেই এবার বন্ধ হতে যাচ্ছে বার্সার নিজস্ব টেলিভিশন সম্প্রচার।
গত ২৭ এপ্রিল এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, টেলিভিশন চ্যানেল বার্সা টিভির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। বার্সা টিভির সম্প্রচার যে সংস্থার মাধ্যমে হতো, সেই টেলেফোনিকার সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে বার্সেলোনা।
স্পেনিশ সংবাদমাধ্যমের খবর, আর্থিক সংকটে পড়া বার্সেলোনা ব্যয় কমানোর জন্যই এটা করছে। বার্সা টিভির ঘনিষ্ঠ এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, এর ফলে প্রায় ১৩০ জন মানুষ চাকরি হারাবেন।
বার্সা টিভি বন্ধ হওয়ার পর ক্লাবটি তাদের প্রোডাকশন কোম্পানি বার্সা স্টুডিওসকে অনলাইন স্ট্রিমিংয়ের জন্য কাজে লাগাবে। এর আগে বার্সেলোনা বার্সা স্টুডিওসের ২৪.৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছিল। সেই বিক্রির মাধ্যমে ২০ কোটি ইউরো অর্থও পেয়েছে তারা। সেই অর্থ দিয়ে রবার্ট লেভানডফস্কিসহ আরও খেলোয়াড় কিনেছে বার্সেলোনা।
১৯৯৯ সালের জুলাইয়ে যাত্রা শুরু করেছিল বার্সা টিভি। সেই বার্সা টিভির ২৪ বছরের পথচলা থেমে যাচ্ছে এবার।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051