বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মাটি থেকে আর্জেন্টিনা সর্বশেষ জয় নিয়ে ফিরেছিল ২০০৭ সালে। এর পর আর কোনো সাফল্য পায়নি তারা। ১৪ বছর পর দেশটির মাটি থেকে সাফল্য পেয়েছে মেসিরা।
আজ শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ, জোয়াকুইন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়া।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোল করেন লাউতারো মার্টিনেজ। ডি মারিয়ার বাড়ানো বল ধরে অফসাইডের ফাক গলে বেরিয়ে চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি।
দ্বিতীয় গোলের দেখা পেতে আর্জেন্টিনাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ৭১ মিনিটে লিওনেল মেসি ও মার্টিনেজের পা ঘুরে বল পেয়ে জোয়াকুইন চমৎকার শটে বল জালে জড়ান।
তিন মিনিট পর তৃতীয় গোল পায় আর্জেন্টিনা। বেশ কয়েকজনের পা ঘুরে বল পেয়ে আলতো টোকায় গোল করেন অ্যাঞ্জেল কোরেয়া।
ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে ইনজুরি সময়ে ভেনেজুয়েলা পেনাল্টি থেকে একটি গোল পায়। এর আগে ৩২ মিনিটে ডিফেন্ডার মান্টিনেজ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে খেলে ভেনেজুয়েলা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের খেলায় আর্জেন্টিনা আধিপত্য দেখিয়ে জিতেছে। ভেনেজুয়েলা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মোট ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচের সব কটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
গত জুলাইয়ে কোপা আমেরিকা কাপ জিতে বেশ ভালো অবস্থানে আর্জেন্টিনা। এই ম্যাচে তার প্রতিফলন দেখা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051