
কাতার বিশ্বকাপের পরে আর্জেন্টিনার প্রতি নজর রয়েছে পুরো ফুটবল বিশ্বের। সে তালিকা থেকে বাদ পড়েননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সম্প্রতি বাংলাদেশি ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিবর্তে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জামাল ভূঁইয়ার দলবদল নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত নিজের ফেসবুকে দলবদলের ঘোষণা দিলেন জামাল নিজেই।
ফেসবুকে এক পোস্টে জামাল লিখেছেন, ‘আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময় এসেছে আমার। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। ’ সেই সঙ্গে সোলদে মায়োর জার্সি হাতে একটি ছবি দিয়েছেন জামাল, যেখানে তার নাম লিখা রয়েছে। ফলে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে তার চুক্তির বিষয়টি এখন পরিষ্কার।
জামাল ভূঁইয়া ছুটিতে ছিলেন। পরিবারকে সময় দিচ্ছিলেন। সেখান থেকে চুক্তি করতে আর্জেন্টিনায় যান তিনি। ছুটিতে যাবার আগে শেখ রাসেলের সঙ্গে তিনি চুক্তি করে গেছেন।
কিছুদিন আগেও বেশ কিছু গনমাধ্যমে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে জামালের চুক্তি সংবাদ প্রকাশিত হয়। পরে গত ৯ আগস্ট এক স্ট্যাটাসে জামাল বলেন, ‘আমি কোনও ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করিনি। প্রতিদিন আমি দেখি আমার বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তির কথা বলা হচ্ছে। বর্তমানে আমি পরিবারের সঙ্গে আমার ছুটি উপভোগ করছি। ’ শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। জামাল ভূঁইয়া ছুটিতে ছিলেন। পরিবারকে সময় দিচ্ছিলেন। সেখান থেকে চুক্তি করতে আর্জেন্টিনায় যান তিনি। ছুটিতে যাবার আগে শেখ রাসেলের সঙ্গেও তিনি চুক্তি করে গেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ