1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আরেকটি ম্যাচ জিতলেই আইসিসি সুপার লিগ টেবিলের শীর্ষে থাকবে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ৯:৪৩ am

আর একটি ম্যাচ জিতলেই ইংল্যান্ডকে টপকে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠে আসবে বাংলাদেশ। আপাতত আফগানিস্তানকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে ব্রিটিশদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশ। সুতরাং, তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করলেই বাংলাদেশ আইসিসি সুপার লিগ টেবিলের মগডালে ওঠে পড়বে।

আপাতত ১৩ ম্যাচে ৯টি জয়সহ বাংলাদেশের সংগ্রহে রয়েছে ৯০ পয়েন্ট। তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট রয়েছে ভারতের খাতায়। টিম ইন্ডিয়া রয়েছে লিগ টেবিলের তিন নম্বরে।

আয়ারল্যান্ড (১৮ ম্যাচে ৬৮) ও শ্রীলঙ্কা (১৮ ম্যাচে ৬২) রয়েছে পয়েন্ট টেবিলের যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। আফগানিস্তানের সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে একযোগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে টপকে চার নম্বরে উঠে আসার। তারা সিরিজের প্রথম ম্যাচ হেরে বসায় ৬ নম্বরেই থেকে যায়। আফগানদের সংগ্রহে রয়েছে আপাতত ৭ ম্যাচে ৬০ পয়েন্ট।

মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল
অস্ট্রেলিয়া ৯ ম্যাচে ৬০ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে। পাকিস্তান ৯ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে নয় নম্বরে অবস্থান করছে। দক্ষিণ আফ্রিকা (১০ ম্যাচে ৩৯), জিম্বাবুয়ে (১২ ম্যাচে ৩৫) ও নিউজিল্যান্ড (৩ ম্যাচে ৩০) যথাক্রমে ১০, ১১, ১২ নম্বরে জায়গা করে নিয়েছে। একেবারে শেষে ১৩ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। তাদের সংগ্রহে রয়েছে ৭ ম্যাচে ২৫ পয়েন্ট।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ