হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় ২৬ ফ্লাইটে দেশে আসা ৪ হাজার ১৬৮ যাত্রীকে করোনাভাইরাস রোধে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এসব যাত্রীদের ৭৪৪ জনকে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ৩ হাজার ৪২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
রোববার (৯ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হাসান ফেরদৌস।
তিনি জানান, ২০২০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত (৯ মে) দেশে আসা যাত্রীদের মধ্যে ১৩ লাখ ৪ হাজার ৭১২ জনকে করোনা রোধে স্বাস্থ্যবিধি মানতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪০ হাজার ১৩৩ জনকে এবং হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় ১২ লাখ ৬৪ হাজার ৫৭৯ জনকে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051