আরও তিন বছরের জন্য বার্ন ইউনিটের সমন্বয়ক হিসেবে থাকছেন ডা. সামন্ত লাল সেন।
১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
ডা. সামন্ত লাল ২০১৫ সালের ৩ এপ্রিল থেকে বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে চুক্তিতে নিয়োজিত আছেন।
তিনি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন। বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051