জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কমিশনার আব্দুল বারেক এর স্ত্রী আয়েশা বেগম (৬০) আজ রাত ৯টায় তেজগাও ইমপ্রেস হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি স্বামী, একছেলে একমেয়ে ও অসংখ্যা গুগ্রাহী রেখে যান। আয়েশা বেগমের বাবা এডভোকেট মো. শামসুল হক ঢাকা বার আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও পিপি ছিলেন।
আজ বাদ ফজর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ মরহুমের নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
জাতীয় পার্টির শোক
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরি আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল বারেকের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন আয়েশা বেগম একজন সমাজ সেবক ছিলেন। আমরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন পরিবারকে ধৈর্য ধরার ক্ষমতা দান করে।
ভিন্নবার্তা ডটকম/বিবৃতি/এমএম
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051