রাজশাহীর পবায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৭ জুন) বেলা সাড়ে ৩টার দিকে কাটাখালী থানাধীন চৌমহিনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুক্তা (৩৫), আলেয়া (৬৫), সোহান (৮), পরশ (৮)। তারা একই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- জীবন (৫) ও ভুট্ট (২০)। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি।
স্থানীয় এক ফার্মেসির মালিক মো. বুলেট বলেন, ‘ঝড়-বৃষ্টির মধ্যে গ্রামের অনেকে আম কুড়াতে গিয়েছিল। তবে একটি স্থানে বজ্রপাতে চারজন মারা গেছে। আহত দুজনকে আমার এখানে আনা হয়েছিল। আমি তাদের রামেক হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার পরামর্শ দিই। কিছু লোক তাদের মোটরসাইকেলে রামেকে নিয়ে যায়।’
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি চারজন ঘটনাস্থলে মারা গেছে এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051