1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ ৫:০৫ am

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের নতুন সদস্যরা জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অভিষিক্ত হয়েছেন। এ সময় সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের অতিথিরা উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে গত রবিবার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ মো. মশিউর রহমান মজুমদার। এরপর করোনা মহামারিতে প্রবাসে মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হক।

২০০৮ সালে প্রতিষ্ঠিত আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের দুই বছর মেয়াদী (২০২০-২০২২) সালের জন্য ৭ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশরাফুল আলম বুলবুল।

অভিষেকে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহ নেওয়াজ, ইমিগ্র্যান্ট এলডার কেয়ারের সিইও গিয়াস আহমেদ, রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট পারভেজ সাজ্জাদ, মোতাহার হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুস শহীদ, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্টিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্কের বিশিষ্ট চিকিৎসক ডা. শামীম আহমেদ, ফাউমা ইনিসিয়েটিভের সিইও ফাহাদ সোলায়মান, বিশিষ্ট রিয়েলটর কামরুজ্জামান বাচ্চু, ডিস্ট্রিক ২৪ কাউন্সিলম্যান পদপ্রার্থী সাবুল উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট দুলাল বেহেদু, লেখক সাংবাদিক রহমান মাহবুব, রওশন হক, রোকেয়া দীপা, শাহ ফাউন্ডেশনের সিইও ও সাংবাদিক শাহ জে চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুল হাসেম হাসনু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহবাব চৌধুরী খোকন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বদিউল আলম, লায়ন মো. সাইফুল ইসলাম, রাজনীতিবিদ অ্যাক্টিভিস্ট জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, কাজী আযম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে গত বছর করোনায় মৃত্যুবরণকারী ক্লাব সদস্য বিশিষ্ট ফটো সাংবাদিক এ হাই স্বপন স্মরণে ‘স্বপন হাই মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করা হয়। এ বছর ক্লাব সদস্য মো. মশিউর রহমান মজুমদার ও সীমা সুস্মিতাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারা দুজন করোনার সময় হাসপতালে কর্মরত থেকে স্বাস্থ্য সেবায় অসামান্য অবদান রাখেন।

প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক উপলক্ষ্যে আকর্ষণীয় স্মরণিকা ‘বাতায়ন’ প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে রাতের খাবার গ্রহণের পর নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও রানো নেওয়াজ সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ