ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন ক্ষয়িষ্ণু শক্তি, দিন দিন তারা দুর্বল হচ্ছে।
বুধবার রাতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এমন মন্তব্য করেন।
টেলিফোন আলাপে ইব্রাহিম রাইসি বলেন, নিকারাগুয়ার ওপর যুক্তরাষ্ট্র নিপীড়নমূলক যে চাপ সৃষ্টি করেছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে তা কাটিয়ে উঠতে তারা সক্ষম হবেন, যেভাবে ইরান কাটিয়ে উঠছে।
ফোনালাপে তিনি নিকারাগুয়ার প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের জনগণের ওপর যে বাধা সৃষ্টি করেছে তাতে দেশটির উন্নয়ন ঠেকিয়ে রাখা যায়নি। নিকারাগুয়াও আমেরিকার হুমকি এবং নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারবে মন্তব্য করে ইব্রাহিম রাইসি বলেন, কারণ আমেরিকা হচ্ছে ক্ষয়িষ্ণু শক্তি, তারা দিন দিন দুর্বল হচ্ছে।
প্রেসিডেন্ট রাইসি বলেন, নিপীড়নমূলক পদক্ষেপ ও চাপ সত্ত্বেও বিশ্বের স্বাধীনতা এবং মুক্তিকামী দেশগুলোর ইচ্ছা শক্তির ওপর আমেরিকা প্রভাব ফেলতে পারেনি।
ফোনালাপে প্রেসিডেন্ট রাইসি ইরানের সঙ্গে নিকারাগুয়ার সম্পর্ক আরো বাড়ানোর আহ্বান জানান। তিনি আশা করেন- ইরান এবং নিকারাগুয়া একসঙ্গে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা জোর দিয়ে বলেন, তার দেশ আন্তর্জাতিক যেকোন ইস্যুতে ইরানের জনগণের পাশে থাকবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051