আমেরিকার উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ থেকে ঢাকার পথে যাত্রা করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার সকালে নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
কাদের মির্জা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
মেয়র কাদের মির্জা জানান, বুধবার ভোর ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিকিৎসার জন্য তিনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য তিনি আমেরিকা যাচ্ছেন। আগামী ২৩ জুন চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
আমেরিকা যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051