টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। তবে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেলেও কোনো কাউন্সিলরের কাছে ভোট চাননি বলে জানিয়েছেন পাপন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
এবারের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৫৭ ভোটের বিপরীতে ৫৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন। দীর্ঘদিন ক্রিকেট নিয়ে কাজ করার পর এবার কি কাউন্সিলরদের কাছে ভোট চেয়েছিলেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যি কথা হলো আমি কারও কাছে ভোট চাইনি। আমি কারও কাছে ভোট চাইনি।’
নাজমুল হাসানের পাশে বসে আরেক বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ছোট করে ‘এসএমএসের’ মাধ্যমে ভোট চেয়েছেন শিখিয়ে দিতে চাইলেও তাকে থামিয়ে দিয়ে সত্যিটাই জানান তিনি। তার মতে, ‘আমি পরীক্ষা করতে চেয়েছি, পরিস্থিতি আসলে কী? মানুষ কি মনে করে। ভোটাররা কি মনে করে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051