1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমির কন্যার বিয়ে, অভিনব পোশাকে বর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪ ৬:৫৭ am

নূপুর শিখরে ও ইরা খান প্রায় চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করলেন। ২০২০ সালে তারা একে অন্যের প্রেমে পড়েন। এরপর গত বছর পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তারা। আর ৩ জানুয়ারি চার হাত এক হলো তাদের।

বিয়ের আগে নূপুরকে জগিংয়ে যেতে দেখা যায়। সেখান থেকে ফিরেই তিনি ঢোলের তালে তালে নাচ করতে করতে বিয়ে বাড়িতে ঢোকেন।

প্রকাশ্যে এসেছে ইরা খান ও নূপুর শিখরের বিয়ের ছবি। ইরা খানের পরনে লেহেঙ্গা। অন্যদিকে নূপুর শিখরের পরনে কেবলই স্যান্ডো গেঞ্জি এবং বক্সার। তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন পরিবারের লোকজন। সকলের উপস্থিতিতে সই করে বিয়ে করলেন তারা।
মেয়ের বিয়েতে আমির খানকে বেইজ রঙের একটি পঞ্জাবি এবং গোলাপি পাগড়িতে দেখা গেছে। তার পাশেই দাঁড়িয়ে তার প্রথম স্ত্রী এবং ইরার মা রীনা দত্ত। মঞ্চে এদিন আমির খানের দ্বিতীয় এবং প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও দেখা যায়। তিনি ইরা নূপুরের বিয়ের মুহূর্ত ফোনে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। মঞ্চে ছিলেন নূপুরের পরিবারের লোকজনও।

ইরা এবং নূপুর সই করে বিয়ে করতেই উপস্থিত সকল অতিথি চিৎকারে ফেটে পড়েন। সকলকেই ফোনে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায়। গোটা মঞ্চ ও বিয়ে বাড়িটিকে সাদা ফুল ও আলোর মালায় সাজানো হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ