1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমিরাত যেতে লাগবে না ৬ ঘণ্টা আগের করোনা পরীক্ষা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৮ pm

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যেতে যাত্রীদের এখন আর বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

এর আগে গত আগস্টে শর্ত দেওয়া হয়, সংযুক্ত আরব আমিরাত যেতে হলে যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে।

কিন্তু বাংলাদেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরেই এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী।
পরে হযরত শাহজালাল বিমানবন্দরের ৬টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হয়। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার মানুষ করোনা পরীক্ষা করানো হচ্ছিল। এখানে পরীক্ষা সম্পন্ন করাতে যাত্রীদের ৬-৮ ঘন্টা লাগছিলো। এতো তীব্র ভোগান্তির অভিযোগ করে আসছেন যাত্রীরা।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ