
সংযুক্ত আরব আমিরাতজুড়ে ধূলিঝড় ও প্রবল বাতাস বইছে। রাজধানী আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কুওয়াইন ও রাস আল খাইমায় প্রবল বেগে বালি উড়তে থাকায় হলুদ সতর্কতা জারি করেছে আমিরাত ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)।
শুক্রবার (২১ জানুয়ারি) আমিরাতজুড়ে কনকনে ঠাণ্ডা ও হিমেল দমকা বাতাসের সঙ্গে উড়ছে ধুলাবালি। তাপমাত্রা কমেছে, জেবেল জাইসে সর্বনিম্ন তাপমাত্রা ১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এনসিএম সূত্রে জানা গেছে, দেশের উত্তর-পশ্চিমের বাতাসের কারণে ধুলোবালি উড়ছে; যা কিছু এলাকায় দৃশ্যমান তা কমিয়ে দিয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ পরিস্থিতিতে গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া যারা অ্যালার্জিতে ভুগছেন তাদেরও বাইরে যাওয়ার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর