1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

আমিরাতে জেল খেটে আসা প্রবাসীদের বিক্ষোভ যে দাবিতে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ am

আরব আমিরাত থেকে জেল খেটে আসা প্রবাসীরা দুবাই কনসুলেটের কনসাল জেনারেল জামাল হোসেনের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার (২৯ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবনে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের সামনে এ বিক্ষোভ করেন তারা। ছাত্র-জনতার আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য জামাল হোসেনকে দায়ী করা হয়।

সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা ১৮৬ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের আয়োজন করে সরকার।

এ আয়োজনে অংশ নিয়ে শুরুতেই ছাত্র আন্দোলনের সময় দুবাই কনসুলেটের কনসাল জেনারেল জামাল হোসেনের বিচার দাবি করেন প্রবাসীরা। বলেন, ‘তাদের বিরুদ্ধে আমিরাত সরকারের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি।’
বিক্ষুব্ধদের বারবার শান্ত করার চেষ্টা করেন আসিফ নজরুল। এক পর্যায়ে তিনি বলেন, ‘যে সব কূটনীতিকরা জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের শাস্তির আওতায় আনা হবে।

আসিফ নজরুল আরো জানান, ‘সংযুক্ত আরব আমিরাতের জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে।’

একই দিন আইন মন্ত্রণালয়ের আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন আইন উপদেষ্টা। বলেন, ‘বিগত ১৫ বছরে উচ্চ আদালতে বিচারের নামে সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়েছে। উচ্চ আদালতে মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে শিগগিরই অধ্যাদেশ তৈরি হচ্ছে’ বলেও জানান উপদেষ্টা।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ