1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘আমার কারণে যেন সন্তানের জীবন নষ্ট না হয়’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ৯:৪৪ am

জেল হেফাজতে আছেন শাহরুখপুত্র আরিয়ান। মুম্বাইয়ের বিশেষ আদালত সর্বশেষ গত বুধবার (২০ অক্টোবর) তার জামিন নামঞ্জুর করেছেন।

এদিকে, মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিন আবেদন করতে সব প্রস্তুতি নিয়েছেন তার পরিবার ও আইনজীবীরা বলে জানা গেছে।
আরিয়ানের মুক্তি না মেলায় কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শাহরুখ পরিবার। অতীতে সন্তানদের নিয়ে যে ভয় ছিল কিং খানের তা এখন বাস্তবতা। শাহরুখের বেশ কয়েক বছর আগেকার একটি ভিডিও সামনে এনেছে ‘বাদশা’র ভক্তরা। তাতে কাজলের সঙ্গে ‘কফি উইথ করণ’-এ দেখা যাচ্ছে শাহরুখকে।

ওই শোতে সন্তানদের কথা জিজ্ঞাসা করা হয়েছে তাকে। উত্তরে কিং খান বলেছেন, নিজের শরীরের একটি অংশকে যদি আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দিই, তার অর্থই হল সন্তান। আমার ছেলেমেয়ের দিকে যদি কোনও গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব।

শাহরুখ বলেন, ‘আমার খ্যাতির জন্য ওদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই ভয় পাই আমি বার বার। তাদের জন্য আমি সব কিছু পিছনে ফেলে রাখতে পারি। ’

এই ভিডিও ফেসবুকে ভাগ করে নিয়েই শাহরুখকে ভরসা দিয়েছেন অনুরাগীরা। সবার প্রার্থনা, আরিয়ান যেন তাড়াতাড়ি জামিন পেয়ে বাড়ি ফেরেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ