আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিযোগ করেছেন, ‘ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, একরামুল করিম চৌধুরী, নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসীরা তাকে এবং তার ছেলেকে হত্যার জন্য সক্রিয়ভাবে মাঠে নেমেছে। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদের মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি করেন।
কাদের মির্জার স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো, ‘ওবায়দুল কাদের তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, একরামুল করিম চৌধুরী , নিজাম হাজারী এদের নির্দেশে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল, বাসস্ট্যান্ডের চাঁদাবাজ সবুজ, টেকের মাদক সম্রাট সবুজ, মাহবুবর রশিদ মঞ্জু, কচি, খিজির হায়াত, আরিফ, আলাল, ঢাকার চাঁদাবাজ জুয়েল, ভূমিদস্যু শাহিন, টাকা চোরা রিমন, সন্ত্রাসী কানা রাজ্জাক, দাগনভূঁইয়ার সন্ত্রাসী জহিরুল ইসলাম তানভীর, রবেন্স, রনী, লিংকন, রিয়াদরা আমি ও আমরা সন্তানকে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে, আপনারা আমি ও আমরা সন্তানের জন্য দোয়া করবেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051