রক্তের দাগ শুকানোর আগেই আমরা অযোগ্য ঘোষিত হলাম। কিন্তু কেন ? গতকাল ঘোষিত কমিটিতে যাদের আনা হয়েছে তারা কি আমাদের চেয়ে যোগ্য? আন্দোলন সংগ্রাম,মানবতার সেবায় ও হাজারো কর্মসূচি পালনে আমাদের অযোগ্যতা কোথায় ? সারা দেশে বিএনপির রাজনীতি চর্চার অন্যতম মডেল খুলনা মহানগর বিএনপি কেন আক্রমনের শিকার ? সারাদেশ খুলনার দিকে তাকিয়ে থাকে যে খুলনায় বিএনপি কর্মীরা যে কোন সরকার বিরোধী কর্মসূচীতে শক্ত প্রতিবাদ যানাবে তাইতো খুলনা বিএনপি সকলের সেরা ।
সেই বিএনপিকে নিয়ে দলের এ অবহেলা কেন ? যারা দল প্রতিষ্ঠার ৪৪ বছরে ৪৪ দিন খুলনায় আসেনি,থাকেনি দল ও দলের নেতা কর্মীদের পাশে,তিনটি গণতান্ত্রীক আন্দোলনে যাদের কোন ভূমিকা ছিলোনা, পড়েনি কখনো মিথ্যা মামলায় থাকেনি আহত কর্মীর পাশে, পড়েনি জানাজা ছিলোনা দাফনে ও আহত কর্মীর চিকিৎসা সেবায়।
যারা এই শহরের পাঁচটা রাস্তার নাম জানেনা, বলতে পারবেনা পাঁচজন বীর মুক্তি যোদ্ধার নাম, পাঁচজন খ্যাতনামা ডাক্তারের নাম, পাঁচজন গুনীজনের নাম,পাঁচজন শিক্ষাবীদের নাম । যারা মাঠের কর্মীদের চেনেনা যারা নির্বচান করতে এসে বিএনপি অফিস চিনেছে চিনেছে আদালত পাড়া ও হাসপাতাল । দুই দফা করোনাকালে যাদের জনগন পাশে পায়নি তারা চায় খুলনা বিএনপির কতৃত্ব, ধিক তাদের প্রতি ।
দূ:শাসনের ১২ বছরে দেশনেত্রী কে নিয়ে তিনটি মহাসমাবেশ লংমার্চ রোড মাচ’ গন অবস্থান গণ অনশন রাজপথ রেল পথ ঘেরাও হরতাল অবরোধে কি কখনো তারা দলের পাশে কর্মীর পাশে ছিলো ? তাহলে কেন তাদের প্রেক্রিপশনে দল গঠিত হবে ? কেন রাজপথের ত্যাগী নেতা কর্মীরা অব মূল্যায়ীত হবে এ প্রশ্ন সবার । গত চার বছর তাদের হাতে গড়া যুবদল সেচ্ছাসেবকদল ও ছাত্র দল পরিপূর্নতা পায়নি, গড়ে ওঠেনি মাঠের সংগঠনে হয়েছে বিভক্তি, বেড়েছে অসন্তোস গড়েছে ব্যাক্তির সমথ’ক গোষ্টি ।
দল গঠনে নেতৃত্বে প্রাধান্য পেয়েছে শহরের বড় ছিনতাইকারী, কর্মীর খুনীর সহযোগী, মাদক কারবারী, মটর সাইকেল চোর, ক্লাব পাড়ার মাতাল জুয়াড়ী ।পদবঞ্চিত হয়েছে আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালনকারীরা, সাবেক ছাত্রনেতা মরহুম এসএম কামালের মত রাজ পথের সাহসী নেতৃত্ব কে পদহীন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, তার মৃত্যূর পর কতিপয় ব্যাক্তির মায়া কান্না ও অভিনয় দেখেছে দলের নেতা কমী’রা ও জনগন ।
গত চার বছর ঢাকায় বসেছে দুই নেতার নানা ষড়যন্ত্রের বৈঠক, ডেকে নিয়ে যাওয় হয়েছে অনেক নেতা কমী’কে বলা হয়েছে মন্জু - মনির সাথে থাকলে পদ পাওয় যাবেনা, বিকল্প বিএনপি তৈরী করে প্যারালাল কম’সূচী পালনের ব্যাথ’ চেষ্টা করা হয়েছে, খুলনা মহানগর বিএনপির কম’সূচীতে আসতে নিষেধ করা হয়েছে, জন্য চালু করা হয়েছে টোপের রাজনীতি।
৪৪ বছরে গড়ে ওঠা আমাদের ঐতিয্যের সংগঠন আন্দোলন সংগ্রামের প্রানশক্তি কর্মীগড়ার সংগঠন আমাদের গর্বের অন্ধকারের তীয়তাবাদী ছাত্রদলে দূর্বৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করা হেয়েছে কলুশিত করা হয়েছে ছাত্র রাজনীতিকে । ৪৪ বছরে তৈরী করা আমাদের কর্মীদের বিপথগামী করা ও আমাদের বিরুদ্ধে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে । কিছু পদলোভী বিবেকবর্জিত দূর্বল চিত্তের কর্মী ছাড়া সকলেই আমাদের প্রতি আস্হা ও বিশ্বাষ স্হাপন করে রাজনীতি করেছে ।
এসকল বিষয় দলের সর্বোচ্চ নেতা ও ফোরামে উপস্হাপন করা হয়েছে । তারপরও একে একে চলেছে দল বিদ্ধংসী কর্মকান্ড । সরকার চায় বিএনপি দুবৃল হোক এবং আমাদের মাঝে কিছু ব্যক্তির চাওয়া একই । তাহলে কি আমরা আমাদের ধ্বংশ চেয়ে চেয়ে দেখবো নিশ্চই না । রাজনৈতিক কমী’রা অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলবে করবে সত্য প্রতিষ্ঠার আন্দোলন এবং এর কোন সীমা রেখা নেই।
দলের এ সন্কটে প্রয়োজন ধৈর্য ঐক্যবদ্ধতা ও আগামীর রাজনীতি নিয়ে সুচিন্তিত সুস্হ্য ভাবনা এবং সময়োপযোগী পদক্ষেপ ।এক্ষেত্রে আমি সকলের সাথে পরামর্শ করবো মতবিনিময় করবো এবং একটি প্রতিবাদী কর্মসূচি দাড় করাবো ইনশাল্লাহ এবং সেটি হবে দলের স্বার্থে ও নিয়মতান্ত্রীক । আমাদের সকলের দায়ীত্ব ধৈর্য ধারন করা,সকল নেতাকর্মীর সাথে কথা বলা, বিভ্রান্ত না হওয়া জনমত গড়ে তোলা ও মহান রব্বুল আলামিনের কৃপা কামনা করা । দু এক দিনের মধ্যে আমি সংবাদ সম্মেলের মাধ্যমে দেশবাসীর কাছে খুলনা বিএনপিতে ঘটে যাওয়া সকল বিষয় উপস্হাপন করবো ইনশাল্লাহ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051