রাজশাহীতে আবারো প্রকাশ্যে অস্ত্র হাতে কিশোর গ্যাং চক্রের ভিডিও ভাইরাল হয়েছে। এদিকে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর খরবোনা এলাকার পিচ্চি আসাদ (২২) ও সোহেল (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন। তিনি বলেন, একটি ভিডিওতে দেখা যায়- দুইজন কিশোর বা যুবক অস্ত্র হাতে দিনের বেলায় একটি অটোতে উঠছেন। মঙ্গলবার রাতে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে আমরা সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামির পরিচয় নিশ্চিত হতে কাজ চলছে। এলাকায় তাদের রাজনৈতিক পরিচয়ও খতিয়ে দেখা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051