ভারতের উত্তরপ্রদেশের হাথরসে তরুণী গণধর্ষণের ঠিক এক মাসের মাথায় আরো একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ধর্ষণের শিকার হয় চার বছর বয়সের শিশু। ধর্ষক শিশুটির এক আত্মীয়। ঘটনাচক্রে মঙ্গলবারই হাথরস গণধর্ষণের এক মাস পূর্ণ হয়।
শিশুটির চাচা জানান, মঙ্গলবার ও বাড়ির বাইরেই খেলছিল। সে সময় অরবিন্দ সবার নজর এড়িয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাচ্চাটি বাড়িতে ফিরলে তার মধ্যে কিছু অস্বাভাবিকতা নজরে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। বাচ্চাটির কাকা এর পরেই থানায় খবর দিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে ধর্ষক হিসেবে অরবিন্দের নাম উল্লেখ করা হয়। অরবিন্দের সঙ্গে পরিবারটির আত্মীয়তা রয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর গণধর্ষণের শিকার হয়েছিলেন হাথরসের ১৯ বছর বয়সী তরুণী। পরে ২৯ সেপ্টেম্বর ওই তরুণী মারা যান। ধর্ষককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সিবিআইয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিল। গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে আলোড়ন তৈরি হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051