1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আবারও সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ৩:৫৭ pm

ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি।

রোববার পশ্চিমবঙ্গের গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে– হাসপাতালে ভর্তি হওয়ার ১৯ দিন কেটে গেলেও অবস্থার উন্নতি হয়নি এ অভিনেতার।

করোনায় আক্রান্ত হয়ে ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। গত সপ্তাহে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও দাবি করে তার পরিবার। কিন্তু তার স্নায়ুজনিত সমস্যা কাটছিল না, যা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চিকিৎসকরা।

এ বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হচ্ছে বলে কলকাতার বেলভিউ হাসপাতাল সূত্রে জানা যায়।

কলকাতার বেসরকারি হাসপাতালের মেডিকেল বোর্ডের চিকিত্সক অরিন্দম কর জানিয়েছেন, এখন চিকিত্সায় কোনো সাড়া দিচ্ছেন না প্রবীণ এ অভিনেতা। টানা ১৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

গত ৭২ ঘণ্টায় অভিনেতার আচ্ছন্নভাব কাটেনি। তাই এখনও সঠিকভাবে কিছু বলা যাবে না।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ