আগামী বুধবার আবারো ব্যস্ত হচ্ছে মিরপুরস্থ শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এ দিন আবারো ব্যক্তিগত অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা। বাংলাদেশ দলের তিন জন সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হওয়ার পর গত কয়েক দিন হোম অব ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলন স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড প্রাথমিকভাবে তিন দিনের জন্য অনুশীলন স্থগিত করলেও পরবর্তীতে তা আরো দুই দিন বাড়ানো হয়। সব কিছু ঠিক থাকলে বুধবার থেকে ক্রিকেটাররা আবার ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবেন। বিসিবি ক্রিকেট অপারেসনশ কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'কয়েকজন সাপোর্টিং স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর আমরা কয়েকদিনের জন্য অনুশীলন স্থগিত রেখেছিলাম। পরবর্তীতে সতর্কতা হিসেবে এটা বর্ধিত করা হয়। আশা করছি বুধবার থেকে আমরা পুনরায় অনুশীলন সূচি শুরু করতে পারব। ক্রিকেটাররা তাদের মতো করে অনুশীলন করবে। আমরা ইতোমধ্যে ছোট ছোট দলে অনুশীলন শুরু করেছি এবং অনুশীলনের মাত্রা পর্যায়ক্রমে বাড়ানো হবে।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051