আফগানিস্তানে আটকে পড়া ১৫ জন বাংলাদেশি নাগরিক আগামীকাল মঙ্গলবার ( ৩১ আগস্ট) দেশে ফিরছেন। কাবুল থেকে এসব নাগরিক বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন ।
দোহা থেকে মঙ্গলবার তারা বাংলাদেশে ফিরবেন। আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম সোমবার রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এর আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন।
এদিকে ব্র্যাকের ৩ জন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিন জন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।
দেশসংবাদ/জেএন/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051