আফগানিস্তানে নতুন করে আর কোন সেনা পাঠাবে না তুরস্ক। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে যেসব তুর্কি সেনা মোতায়েন রয়েছে, তার বাইরে দেশটিতে নতুন করে আর কোন সেনা পাঠাবে না তুরস্ক।
১১ সেপ্টেম্বর মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য তুরস্কের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এজন্য দেশটিতে বাড়তি কোন সেনা মোতায়েন করা হবে না।
উল্লেখ্য, গত ছয় বছর ধরে তুর্কি সেনারা ন্যাটোর অধীনে আফগান বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051