আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশ কান্দাহারে রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে নারী ও শিশুসহ আরও অন্তত ২০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে সবাই বেসামরিক নাগরিক। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে মাইওয়ান্দ জেলার কাবুল-কান্দাহার সড়কে এ বিস্ফোরণ হয়। কান্দাহার প্রদেশের পুলিশ জানায়, কাবুল-কান্দাহার সড়কের পাশে বোমাটি লুকানো ছিল। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই বোমাতে আঘাত হানে। এতেই হতাহতের ঘটনা ঘটে। তবে কারা সেখানে বোমা লুকিয়ে রেখেছিল সে বিষয়টি পরিষ্কার নয়।
সাম্প্রতি আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে ৩০ জনের বেশি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আফগানিস্তানের বালখ, কান্দাহার, তাখার ও কাপিসা প্রদেশে আক্রমণাত্মক হয়ে উঠেছে তালেবান। গত রবিবার দেশটির উত্তর-পূর্ব প্রদেশ তাখারে তালেবানের হামলায় তিন পুলিশ ও ছয় আফগান সেনাসদস্য নিহত হন। ওই হামলায় আরও চারজন আহত হয়েছেন।
এছাড়া কাপিসা প্রদেশে তালেবানের হামলায় ৮ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বালখের হেওয়াদ জেলায় নিহত হয়েছেন আরও পাঁচজন। কান্দাহারে প্রাণ হারিয়েছেন ৭ নিরাপত্তা সদস্য। গত কয়েকদিনের এসব সংঘর্ষে তালেবানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে নিজেদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: উর্দুপয়েন্ট।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051