1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে মুনিম-ইয়াসির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২ ৮:৫৮ pm

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার সন্ধ্যায় দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে দলে ফিরেছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। আর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী চৌধুরী।

এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকা খেলোয়ারদের মধ্যে বাদ পড়েছেন- আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি।

মিরপুর শের-ই-বাংলায় আগামী ২ ও ৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড :

মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও নাঈম শেখ।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ