ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আজ (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাট করবে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ড তেমন ভালো নয় বাংলাদেশের। দুই দলের মুখোমুখি ৯ লড়াইয়ে ৬টিই জিতেছে আফগানিস্তান, বাংলাদেশের জয় ৩টি।
ঘরের মাঠে এবার আফগানদের বিপক্ষে জয়ের রেকর্ড বাড়িয়ে নেওয়ার পালা টাইগারদের। সাকিবের নেতৃত্বে কি সেটা পারবে স্বাগতিকরা?
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051