ঢাকার আশুলিয়ায় গোপনে তরুণীর আপত্তিকর ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মা আশুলিয়া থানায় মামলা করেছেন। পরে অভিযুক্ত রনিকে আজ শুক্রবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
তার আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে আটক করা হয়। রনি পেশায় কাঠমিস্ত্রী। মেয়েটির ভাইয়ের বন্ধু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রনির মা বিদেশে থাকেন। এ কারণে রনি ওই তরুণীদের পরিবারের সঙ্গে তিনবেলা খেতেন। সেখানে আসা-যাওয়ার এক পর্যায়ে তরুণীর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করেন রনি। সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময় তাকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি নিয়ে মেয়েটি প্রতিবাদ জানালে ভিডিও না ছড়ানোর শর্তে তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন রনি।
আশুলিয়া থানার এসআই শ্রামলেন্দু ঘোষ জানান, তারা মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051