ঝিনাইদহের মহেশপুরে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে একধিকবার কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার সেজিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে কোর্টে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন। গ্রেফতার মনির উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া কারিগর পাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি নেপার মোড়ে মোটরসাইকেল গ্যারেজে মেকানিক এর কাজ করেন। মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত মনির হোসেন ও কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে মোবাইলে আপত্তিকর ছবি তুলে রাখে। এর পর বিভিন্ন সময়ে কলেজছাত্রীকে বøাকমেইল করে ধর্ষণ করে। পরে মেয়েটি ঘটনাটি তার পরিবারকে জানায়। এরপর গত ১৫ এপ্রিল কলেজছাত্রীর মা বাদী হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051