1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আন্দোলনের নামে সহিংসতা করলে প্রতিহত করা হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ১০:৫৮ pm

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি সংবিধান মানে না। ক্ষমতায় যতক্ষণ না বসিয়ে দেওয়া হবে ততক্ষণ নির্বাচন সুষ্ঠু হবে না। বিএনপি ক্ষমতায় আসলে সার ও কীটনাশকের জন্য জীবন দিতে হয়। তারা ক্ষমতায় আসলে দেশের মানুষের জান-মালের ক্ষতি হয়। তাদের কাছে দেশ নিরাপদ নয়। আন্দোলনের নামে সহিংসতা করলে অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে ২৮ অক্টোবর ঢাকায় শান্তি সমাবেশ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, কেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামতে হবে? দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি সংবিধান ও নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করেছিল। আমরা জনগণকে নিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও নষ্ট করেছে বিএনপি-জামায়াত। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে।

তিনি বলেন, এখন তারা নানারকম সমাবেশ ডাকছে। তাদের অতীতের সমাবেশগুলো প্রমাণ করে যে, তারা সহিংসতা ছাড়া আর কিছু জানে না। কাজেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে সরকার হিসেবে যেমন আমাদের দায়িত্ব রয়েছে, তেমনি যেই দল দেশের মানুষের ভাষার অধিকার এনে দিয়েছে, যে দলের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্র ও উন্নয়ন পেয়েছি, সেই দলের দায়িত্ব রয়েছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করা। এজন্যই আমরা সরকারের পাশাপাশি রাজপথে থেকে সমস্ত অপশক্তিকে প্রতিহত করব।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

বিশেষ বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, রুমানা আলী টুসি এমপি প্রমুখ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ