আন্ত নগর ট্রেনে নিয়মিত চলাচলের জন্য আজ যুক্ত হচ্ছে পণ্যবাহী বগি (লাগেজ ভ্যান)। প্রাথমিকভাবে মোট ১২৫টি পণ্যবাহী বগি চালু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৭৫টি মিটার গেজ লাইনের ট্রেনে এবং ৫০টা ব্রড গেজ লাইনের ট্রেনে যুক্ত হবে। ব্রড গেজে ১০টা রেফ্রিজারেটর এবং মিটার গেজে ১৬টা রেফ্রিজারেটর থাকবে।
রেলপথ মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, সকাল ১০টায় ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে প্রথম পণ্যবাহী বগি যুক্ত হবে। প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য ও অন্য মালপত্র পরিবহনের সুবিধার্থে আন্ত নগর ট্রেনে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের সূত্র বলছে, ঢাকার সঙ্গে চট্টগ্রাম, কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, মোহনগঞ্জ, তারাকান্দি, জামালপুর, দেওয়ানগঞ্জ বাজার, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে চলাচলকারী আন্ত নগর ট্রেনে লাগেজ ভ্যান যুক্ত করা হচ্ছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051