আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার রাতে ইসরায়েলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ইউরোর মূল পর্বে নামার আগে বেশ ভালোভাবেই প্রস্তুটিটা সারল বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডের আরো কাছে পৌঁছে গেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে বড় ব্যবধানে জয়ের নায়ক রোনালদো নন, দুই গোল আর এক অ্যাসিস্টের মাধ্যমে জয়ের নায়ক বনে গেছেন ব্রুনো ফার্নান্দেজ। তবে ম্যাচে এক গোল করে রোনালদো ঠিকই এগিয়ে গেলেন রেকর্ডের দিকে।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ইরানের আলী দেই’র দখলে যিনি দেশের হয়ে ১০৯টি গোল করেছিলেন। রোনালদোর বর্তমান গোল সংখ্যা ১০৪টি। আর ৬ টি গোল করলেই ছাড়িয়ে যাবেন আলী দেই’কে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051