নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বেতাটী মোড়ে বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভে শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ সহিদ উদ্দিন, আব্দুল মতিন, যুবদলের সাবেক নেতা সাজন মিয়া, শ্রমিক দলের নেতা লিটন সরকার, ইউনিয়ন যুবদলের রফিকুল ইসলাম মিটু, যুবদল কর্মী রানা মিয়া, গ্রাম কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী সুমাইয়া আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারী এলাকায় একজন কর্মী বান্ধব
অত্যন্ত জনপ্রিয় যুবনেতা। সে সকল প্রকার অনিয়ম, অন্যায় ও মাদকের বিরুদ্ধে সর্বদা স্বোচ্ছার। পারলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল মিয়া ও তার সহযোগীদের নিয়ে এলাকায় মাদক ব্যবসা ও চুরি ছিনতাই সহ নানা অপকর্ম চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছিল। সম্প্রতি আনসারী রুবেলের এ সকল অপকর্মের প্রতিবাদ করায় রুবেল ও তার সহযোগীরা আনসারীর লোকজনকে আটকে রেখে মারধর করে। এ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে পুঁজি করে একটি মহল আনসারীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
বক্তারা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুসিয়ারী দেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051