নারায়ণগঞ্জে তাণ্ডবের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মো. মুফতি বশিরুল্লাহ। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলার পিবিআই কর্মকর্তারা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালতে তাকে হাজির করলে এ জবানবন্দি দেন মুফতি বশিরুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ এজাহার নামীয় ২৮ জন আসামী সহ অজ্ঞাত ৪০০/৫০০ জন বিএনপি, জামায়াত, শিবির, হেফাজত কর্মীসহ আরো অনেক উশৃঙ্খল হামলাকারী সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ডস্থ চৌরঙ্গী পেট্রোল পাম্প হতে মৌচাক পর্যন্ত মহাসড়ক এলাকায় হরতাল ও অবরোধ পালন করে। এ সময় উত্তেজিত আসামিরা একে অপরের সহায়তায় জন নিরাপত্তা বিঘ্ন করার উদ্দেশ্যে যানবাহনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে।
এ বিষয়ে ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্ত ভার দেওয়া হয় নারায়ণগঞ্জ জেলা পিবিআইকে। তারা এ বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে প্রকাশ্য ও গোপনে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলাটি তদন্ত করেন। পরে গতকাল (২৩ জুন) পিবিআই মুফতি বশিরুল্লাহকে ২ দিনের পুলিশ হেফাজতে আনার পর আজ তাকে আদালতে তোলা হয় এবং তিনি তাণ্ডবের কথা স্বীকার করেন। এ সময় মুফতি বশিরুল্লাহ উক্ত হরতালে তাণ্ডব পরিচালনাকারী উল্লেখযোগ্য কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় অন্যান্য নেতাদের নাম প্রকাশ করেন।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে নাম গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। পিবিআইয়ের নিকট তিনি আরো কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন যা যাচাই-বাছাই অব্যাহত আছে। সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051