1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আদালতে এসে নিজেকে যুদ্ধাপরাধ মামলার আসামি দাবি করলেন বৃদ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১ ৭:৫০ pm

ময়মনসিংহের ৯ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার আগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ আদালতের গেইটে হাজির এক আসামি। তিনি নিজেকে যুদ্ধাপরাধ মামলার আসামি ফয়জুল্লাহ বলে দাবি করেন।

তাকে নিয়ে কি করা হবে এ নিয়ে যখন ধোঁয়াশা চলছে এরমধ্যেই নয় আসামির রায় ঘোষণা করলেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে আব্দুর রাজ্জাক, ফয়জুল্লাহ ও কালামকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। খালাস দেয়া হয় আব্দুল লতিফ নামে এক আসামিকে। বাকিদের দেয়া হয়েছে ২০ বছরের জেল। পরে তাদের সাজার পরোয়ানা পাঠানো হয় কারাগারে।

রায় ঘোষণার পরে পলাতক আসামির হাজির হওয়া বিষয়ে জানতে চাইলে প্রসিকিউশন জানায়, এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।

তবে আসামি আত্মসমর্পণ করতে চাইলে, আসামি নিজে অথবা তার আইনজীবী আত্মসমর্পণের আবেদন দিতে হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানায়, নিজেকে পলাতক দাবি করা আসামি ফয়জুল্লাকে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি যুদ্ধাপরাধ মামলার আসামি কিনা তা তদন্ত করে নেয়া হবে পরবর্তী ব্যবস্থা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ