সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দলের বিরুদ্ধে কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তামিজী হক।
জানা গেছে, রোববার (১৭ সেপ্টেম্বর) এই ইস্যুতে জরুরি বৈঠকে বসে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির বাসায় অনুষ্ঠিত হওয়া বৈঠকে তামিজী হককে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়ে মত দেন মহানগরের নেতারা।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক প্রলয় সামাদ্দার বাপ্পী।
তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবস্থা নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051