রাজধানীর গুলশানে হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলোচিত আদম তমিজী হকের বাসা ঘিরে রেখেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় র্যাব ঘিরে রেখেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত র্যাবের কোনো কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমে কিছু জানাননি।
এর আগে গত ১৩ নভেম্বর দিবাগত রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আদম তমিজী হক।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051