1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আত্মঘাতী হামলাকারী নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ তালেবানের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২ ৯:২৮ pm

তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর গত বছরের ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের সামনে আত্মঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে তালেবান।

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল আত্মঘাতী হামলায় জড়িত ওই আইএস-কে সদস্যকে মুক্তি দিয়েছে তালেবান। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসলামী আমিরাতের মুখপাত্র বিলাল কারিমি ২ জানুয়ারি টুইটার পোস্টে জানান, গত বছরের ২৬ আগস্ট হামলায় জড়িত ব্যক্তিকে মুক্তি দেওয়ার দাবি ‘ভিত্তিহীন’ এবং এই দাবির কোনো প্রমাণ নেই।

বিলাল করিমি বলেন, বাগরাম কারাগার থেকে বন্দীদের মুক্তি এবং আত্মঘাতী হামলার মধ্যে সময়ের ব্যবধান খুবই কম। সেই অল্প সময়ে হামলার পরিকল্পনা করা সম্ভব ছিল না বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, তালেবান কারাগারের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই আইএস-কে সদস্যদের মুক্তি দেওয়া হয়েছে।

২০২১ সালের ২৬ আগস্ট কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের ওই হামলায় ১৩ মার্কিন নৌবাহিনী সদস্যসহ প্রায় দুইশজন নিহত হন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ