“এসো মিলি প্রাণের উৎসবে” এই শ্লোগানকে ধারন করে নেত্রকোনার আটপাড়া উপজেলার ঐতিয্যবাহী বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মিলিত ৭৫টি এসএসসি ব্যাচের দু'দিনব্যাপী পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে।
উপজেলা সদরের বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা খেলার মাঠে গিয়ে শেষ হয়।
পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে উৎসব উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তানিয়া খান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মজিবুর রহমান ও আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন খান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রাক্তন ও বর্তমান সহশ্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্টানস্থলে একে অপরের সাথে কুশল বিনিময়,ছবি ও সেলফি তোলা,স্মৃতিচারণ আড্ডা মিলনমেলায় পরিণত হয়।
পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে দেয়া হয় গুণীজন সংর্ব্বধনা। ঢাকা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051