1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আটপাড়ায় দুর্গামন্দিরের নতুন কমিটি, সভাপতি সুমন ও সম্পাদক তপন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৩ pm

নেত্রকোনার আটপাড়া উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের ত্রি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বানিয়াজান কেন্দ্রীয় দুর্গামন্দির প্রাঙ্গণে শুক্রবার সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সহ-সভাপতি কাসেম তালুকদার, সহ-সম্পাদক ইসহারুল, সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন পাল সৈকত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমল দত্ত। সঞ্চালনা করেন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গামন্দিরের বিদায়ী সভাপতি কংকন চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে সুমন দেবনাথকে সভাপতি ও তপন দেবনাথকে সাধারণ সম্পাদক এবং দীপক দেবনাথকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ