1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আটপাড়ায় গুচ্ছগ্রাম পরিদর্শনে জেলা প্রশাসক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১ ৬:৩৬ pm

“শেখ হাসিনার অবদান গৃহহীনের বাসস্থান” “আশ্রয়নের অধিকার – শেখ হাসিনার উপহার “এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে জনপ্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত দিয়ে একক গৃহ নির্মাণের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পূনর্বাসন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে।

নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান (৫ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে উপজেলার শুনই ইউনিয়নের ভরতোষী গ্রামে গুচ্ছগ্রাম -২ পর্যায় নির্মাণ কাজ পরিদর্শনে আসেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মোঃ তাজুল ইসলাম, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শুনই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছানোয়ার উদ্দিন ছানু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা বলেন, উপজেলার শুনই, দুওজ এবং সুখারী এই তিনটি ইউনিয়নে গুচ্ছগ্রাম-২পর্যায় নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উপজেলার সুখারি ইউনিয়নের সোনাজুর মৌজায় ২ একর ভূমির উপর ২০ টি, শুনই ইউনিয়নের ভরতোষী গ্রামে এক একর ৮৬ শতাংশ ভূমির উপর ৫০ টি ও দুওজ ইউনিয়নের শ্রীপুর চারিগাতিয়া মৌজায় ২৮ টি গৃহহীন পরিবার পূনর্বাসনের কাজ চলছে। মোট ৯৮ জন ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসন করা হবে। আশা করা হচ্ছে- আগামী ১৫ জানুয়ারির মধ্যে গৃহ নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রত্যেকটি ঘরের জন্য ১,৭১,০০০ টাকা হিসেবে ৯৮টি ঘর নির্মাণে মোট ১ কোটি ৬৭ লাখ ৫৮ টাকা ব্যয় হবে। ইতোমধ্যে গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন আটপাড়া কেন্দুয়ার সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ আল মামুন মুর্শেদ প্রমূখ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ