উন্নয়নমূলক ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ৫ ঘণ্টা সিলেট মহানগরীর বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে, তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন বিউবো সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051