কালজয়ী উপন্যাস 'বিষাদ সিন্ধু'র রচয়িতা কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী আজ।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী থানার লাহিনীপাড়া গ্রামে জন্ম নেন তিনি। বাংলার মুসলিম সমাজে আধুনিক সাহিত্যধারার সূচনা তাঁর হাত ধরেই।
১৯১১ সালে ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন বরেণ্য এই সাহিত্যিক। তাঁকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে সমাহিত করা হয়।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-জমিদার দর্পণ (নাটক), বসন্তকুমারী (নাটক), উদাসীন পথিকের মনের কথা (আত্মজীবনীমূলক), গাজী মিয়ার বস্তানী (রম্য রচনা) ইত্যাদি।
মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের দায়িত্বে থাকা বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমিন বলেন, দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মোশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মোশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন পদমদীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051