1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

আজ থেকে সৌদি ঢুকতে পারবে না ২০ দেশের নাগরিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১০:০১ am

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজ দেশের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবার ব্যতীত এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ২০টি দেশ থেকে অভিবাসী নাগরিকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে সৌদি আরব।

আজ বুধবার সৌদির স্থানীয় সময় রাত ৯টা থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবে যে দেশগুলো প্রবেশ করতে পারবে না তাদের তালিকায় রয়েছে- ভারত, পাকিস্তান, জাপান, তুরস্ক, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন ও মিশর। এর আগে গত ৩ জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। পরবর্তীতে এর মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়। এর ১৫ দিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সাত মাস পর প্রথমবারের মতো গত বছরের ২ নভেম্বর বিদেশিদের কাবায় প্রবেশের সুযোগ দেয়।

ভিন্নবার্তা ডটকম/এন

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ