1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজারবাইজানের হামলায় নাগার্নো-কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০ ১২:১৩ pm

বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান এক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজান।

দেশটির বার্তা সংস্থা ‘হাকায়িক কাফকাজ’ জানিয়েছে, কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট হারুতুনিয়ানের সামরিক বহরে আজারবাইজান ড্রোন হামলা চালালে তিনি নিহত হন। তবে এ ঘটনা কবে ঘটেছে এবং বাকু এ ব্যাপারে কতখানি নিশ্চিত হয়েছে সে সম্পর্কে বার্তা সংস্থাটি কিছু জানায়নি।

এ ছাড়া, এ ব্যাপারে এখনো আর্মেনিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান অবশ্য শনিবার বলেছিলেন, কারাবাখের শুশা এলাকাটি আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেলে তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করবেন!

২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে দুইদফা যুদ্ধবিরতি হয়েছে কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয় নি। অবশ্য, এখনো শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র : পার্সটুডে

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ