করোনাকালের মাঝে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত দেখা যায়নি টি-টোয়েন্টির সবচেয়ে বড় তারকা ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলকে। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ছিলেন। আজ বৃহস্পতিবার শারজায় মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর কিংস ইলেভেন পাঞ্জাব। ক্যারিবিয়ান দানব সম্ভবত আজ তার পুরনো দলের বিপক্ষেই সম্ভবত মাঠে ফিরতে চলেছেন।
শারজার মাঠে এখন গেইল ঝড়ের অপেক্ষা। গতকাল বুধবার পাঞ্জাবের টুইট করা এক ভিডিওতে গেইল বলেছেন, 'অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মাঠে ফিরতে তৈরি ইউনিভার্স বস। আমি জানি, সবাই অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করে আছে। সব ভক্তদের বলছি, ইউনিভার্স বসের জীবনে যদি বিশাল কোনো অঘটন না ঘটে, তাহলে অপেক্ষা শেষ হতে চলেছে।'
চলতি আইপিএলে পাঞ্জাবের অবস্থা খুব করুণ। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৬ টিতে হেরে লিগ টেবলের একেবারে শেষে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির দুর্দান্ত ফর্মের সৌজন্যে ছন্দে ফিরেছে ব্যাঙ্গালুরু। গেইল বলেছেন, 'আমি জানি, আমরা টেবলের একেবারে শেষে আছি। তবুও বিশ্বাস করি, এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব। ৭ ম্যাচ বাকি আছে। মনে করি, আমরা ৭ টাতেই জিততে পারব।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051